1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:07 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসি প্রেসিডেন্টের সাক্ষাৎ

  • প্রকাশিত : বুধবার, জুন ৫, ২০২৪
  • 130 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ফেডারেশনের প্রেসিডেন্ট কেট ফোর্বস ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট।

বুধবার (৫ জুন) পররাষ্ট্রমন্ত্রীর দপ্ত‌রে তারা আলাদা বৈঠ‌কে মি‌লিত হন।

দুই বৈঠকে রোহিঙ্গা সমস্যা এবং সংশ্লিষ্ট জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কার্যক্রম ও নতুন উদ্যোগের ওপর আলোকপাত করেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃক্ষরোপণ
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে এ দিন দুপুরে নিজ মন্ত্রণালয়ের উদ্যানে ফলজ ও ফুলের গাছ রোপণ করেন পররাষ্ট্রমন্ত্রী। হাছান মাহমুদ একটি পলাশ ফুল ও বেল গাছ নিজ হাতে রোপণ করেন।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সামুদ্রিক বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মো. নজরুল ইসলাম ও বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বয়ক আফ্রিকা উইংয়ের মহাপরিচালক এ এফ এম জাহিদুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাক্ষাৎ
এ দিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত নেতারা।

মতবিনিময়ে হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচারমন্ত্রী থাকাকালে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন, দেশি শিল্পীদের পৃষ্ঠপোষকতাদানের জন্য বিদেশি শিল্পী ও মডেলদের নিয়ে চিত্রনির্মাণে বিশেষ করারোপ প্রবর্তনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানান সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

সম্পাদকদের মধ্যে চিত্রনায়ক আলেকজান্ডার বো, জ্যাকি আলম, কমল পাটেগার, কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা রোজিনা, দিলারা, রত্না, শাহনূর ও সুব্রত, সনি রহমান ও দেলোয়ার চুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park