1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:08 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

পরিবেশ-জ্বালানিতে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ ও ভুটান

  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ২৫, ২০২৪
  • 154 বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভুটান পরিবেশ ও জ্বালানি সহযোগিতা জোরদার করবে। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্বের একটি মডেল হিসেবে কাজ করতে পারে। সহযোগিতার মাধ্যমে আমাদের দুদেশের জন্য উজ্জ্বল, সবুজ ভবিষ্যৎ তৈরি করতে পারি। তিনি বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য অবশ্যই সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে যাতে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে।

আজ (মঙ্গলবার) ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী গেম শেরিং-এর সাথে তার কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন সাবের হোসেন।

পরিবেশমন্ত্রী দক্ষিণ এশিয়া কোঅপারেটিভ পরিবেশ প্রোগ্রামের বিদায়ী চেয়ারম্যান হিসেবে ভুটানের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী গেম শেরিংকে-এর নতুন চেয়ারম্যান হওয়ার জন্য অভিনন্দন জানান। তিনি আগামী জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ, নেপাল ও ভুটানের পরিবেশ মন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের জন্য গেম শেরিংকে আমন্ত্রণ জানান।

মন্ত্রী শেরিং ভুটান সফরের জন্য পরিবেশমন্ত্রী সাবের চৌধুরীকে ধন্যবাদ জানান এবং বলেন, ভুটান টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠক আমাদের যৌথ প্রচেষ্টায় পরিবেশ রক্ষা ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বৈঠকটি উভয় দেশের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা, টেকসই জ্বালানি চর্চার উন্নতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে যৌথ অঙ্গীকারের প্রতি গুরুত্বারোপ করা হয়। উভয় মন্ত্রী বন সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৌশল বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।

এর আগে, পরিবেশমন্ত্রী ভুটানের শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রী নামগায়েল দর্জির সাথে তার কার্যালয়ে একটি বৈঠক করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park