1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 7, 2025, 4:26 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

পুলিশ হেফাজতে সু চির দলের নেতার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, মার্চ ৭, ২০২১
  • 321 বার পঠিত

মিয়ানমারে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দলের এক নেতার পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। খিন মং লাট নামের এই নেতাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছিল।

রবিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে একটি ছবি পাওয়া গেছে। ছবিতে দেখা গেছে- খিন মং লাটের মাথার চারপাশে রক্তাক্ত কাপড় দিয়ে বাঁধা। এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দেশটির সংসদ সদস্য সিথু মং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, খিন মং লাট তার প্রচারের কাজ দেখতেন। শনিবার রাতে তাকে ইয়াঙ্গুনের পাবেদান জেলা থেকে গ্রেফতার করা হয়।

রয়টার্স জানিয়েছে, রবিবার মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে চলমান সরকারবিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ ভেঙে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এ ছাড়া বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ৫০ জনের অধিক মানুষ নিহত হয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park