1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:11 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

পেঁয়াজ ও চিনির শুল্ক হ্রাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ১৪, ২০২১
  • 499 বার পঠিত

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজ ও চিনির দাম নিয়ন্ত্রণের জন্য শুল্ক কমিয়েছে। পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) কমিয়ে ৩০ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়েছে।

হস্পতিবার (১৪ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১১ অক্টোবর (সোমবার) পেঁয়াজের শুল্ক প্রত্যাহার, অপরিশোধিত সয়াবিন তেল, পাম তেল ও চিনির শুল্ক হ্রাস করতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছিলে বাণিজ্য মন্ত্রণালয়। সেদিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার জন্য আয়োজিত সভায় এ অনুরোধ জানানো হয়েছিল।

এ অনুরোধের তিনদিন পর পেঁয়াজ ও চিনি আমদানির শুল্ক হ্রাস করা হলো। ১৪ অক্টোবর থেকেই এ শুল্কহার কার্যকর হবে। চিনির উপর নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পেঁয়াজের উপর নতুন শুল্কহার কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। মূল্যের এই ঊর্ধ্বগতির পেছনে মূলত পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসা ও সেখানে দাম বাড়ার অজুহাত দেওয়া হয়েছে। ৪৫ টাকা কেজি পেঁয়াজের দাম হঠাৎ করেই বেড়ে গিয়ে ৮০ টাকা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের নিয়ে ১১ অক্টোবর বৈঠক আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। তারপর পেঁয়াজের মূল্য কিছুটা হ্রাস পায়। বর্তমানে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, শুনেছি পূজার কারণে ভারত থেকে পেঁয়াজ কম আসছে। সেই সাথে সেখানে দামও কিছুটা বাড়তি। মূলত এ কারণেই আমাদের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

উল্লেখ্য, প্রতিদিন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে দুটি দল ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় গুরুত্বপূর্ণ বাজার মনিটরিং করছে। সেই সাথে সারাদেশে জেলা-উপজেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park