1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:15 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

প্রতিমন্ত্রী সিমিনের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • প্রকাশিত : সোমবার, জুলাই ৮, ২০২৪
  • 149 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেনের (রিমি) সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ব ব্যাংকের প্রোগ্রাম লিডার ইয়ংশিম এন।

সোমবার (৮ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ইয়ংশিম এন বাংলাদেশের জেন্ডার সমতা ও নারী ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে শক্তিশালী ভূমিকার প্রশংসা করেন এবং নারীর জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে ছোট ছোট টিভিসি, ডকুমেন্টরি নির্মাণের মাধ্যমে সচেতনতামূলক প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে।

এসময় প্রতিমন্ত্রী সিমিন হোসেম (রিমি) বলেন, আমরা কিশোর কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করতে চাচ্ছি। এই কাজে বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা করি। এ সময় তিনি জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিশ্ব ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকারে মাতৃস্বাস্থ্য, কিশোর কিশোরীদের জীবন, দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইজড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবন ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানান বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মোস্তাফিজার রহমান, বিশ্ব ব্যাংকের ফোকাল পয়েন্ট সাবাহ মঈন, জেন্ডার স্পেশালিস্ট সাবিনা পারভীন উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park