1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 15, 2026, 12:16 am
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বেতন পাবেন না সালমান এফ রহমান

  • প্রকাশিত : Thursday, January 18, 2024
  • 217 বার পঠিত

প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হলেন সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান)। এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়। উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। বৃহস্পতিবার নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান ফজলুর রহমানের নিয়োগ হবে অবৈতনিক। তবে তিনি উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা পাবেন। গত মন্ত্রিসভায় সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park