1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 1:53 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বাসভবনে সেনাবাহিনী জড়ো হয়নি, বিষয়টি গুজব

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৯, ২০২৪
  • 130 বার পঠিত

ডেস্ক : একটি পুরোনো ভিডিও ব্যবহার করে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সেনা সদস্যরা জড়ো হয়েছেন বা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে গুজব ছড়ানো হয়েছে। বিষয়টি অসত্য বিভ্রান্তিকর বলে প্রমাণিত হয়েছে।

ভুয়া খবর, মিথ্যা ও ভুল তথ্য খণ্ডনকারী স্বাধীন বাংলাদেশি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ‘রিউমার স্ক্যানার’ এই পর্যবেক্ষণ দিয়েছে।

রিউমার স্ক্যানারের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) জাওয়াদ বিন হাফিজ বলেন, আমরা অনুসন্ধানে দেখতে পেয়েছি, যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা ৯ সেপ্টেম্বর ইতালিয়ান দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের পুরনো ঘটনা। এছাড়া, আমরা আরো কিছু পুরোনো ভিডিও ছড়িয়ে পড়া শনাক্ত করেছি।

তিনি জানান, পরে যমুনায় কথিত বৈঠক ও ২৪ ঘণ্টার আল্টিমেটামের দাবির বিষয়ে বিভিন্ন আইডি থেকে লাগাতার পোস্ট করা শুরু হলে সেগুলোও তারা পর্যালোচনা করেন। সেগুলোরও কোনো সত্যতা পাননি।

এছাড়া, সংশ্লিষ্ট পক্ষগুলোর মন্তব্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, বিষয়টি আসলেই ভুয়া। শিগগিরই পুরো ঘটনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান জাওয়াদ বিন হাফিজ।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইংও এই দাবি খারিজ করে দিয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, এটা একেবারেই গুজব। সবকিছু ঠিক আছে।

এ বিষয়ে বুধবার সকালে উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি মজার পোস্ট শেয়ার করেছেন। পোস্টে লেখা হয়েছে, ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও। সোর্স : চালাইদেন।’

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park