1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 15, 2026, 12:33 am
সংবাদ শিরোনাম :

প্রেস কাউন্সিল চেয়ারম্যান ও সাংবাদিক কল্যাণের এমডির চুক্তি বাতিল

  • প্রকাশিত : Monday, September 9, 2024
  • 215 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দর (বাদল) চুক্তিও বাতিল করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুর রৌফ মিয়া এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park