1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 17, 2026, 11:44 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ফলাফল দিয়ে কী হবে, মেয়েটাই তো নেই: অবন্তিকার মা

  • প্রকাশিত : রবিবার, মে ১৯, ২০২৪
  • 179 বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহকারী প্রক্টর ও এক সহপাঠীকে দায়ী করে আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার অনার্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে তৃতীয় হয়েছেন অবন্তিকা।
ফলাফল জানার পর রোববার সন্ধ্যায় অবন্তিকার মা তাহমিনা শবনম ঢাকা পোস্টকে বলেন, এখন আর ফলাফল দিয়ে কী হবে? মেয়েটাই তো নেই, মেয়েটাকে হারালাম এখনো জবির তদন্ত রিপোর্টও বের হয়নি। কখন রিপোর্ট বের হবে তাও অনিশ্চিত।
তিনি বলেন, জবির ভিসি ম্যাডাম আন্দোলনকারীদের আশ্বাস দিয়েছিলেন দ্রুততম সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। কিন্তু ভিসির সেই আশ্বাসের প্রতি এখন আর ভরসা পাচ্ছি না। আজ এতদিন পার হয়ে গেল, অথচ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদনই জমা দিতে পারেনি। আমি কি আমার মেয়ের ন্যায়বিচার পাব? কিছুদিন আগে শুনলাম এক আসামির জামিনও হয়ে গেছে।
জানা গেছে, এলএলবি অনার্সের ফলাফলে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে তৃতীয় হয়েছেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। রোববার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের অষ্টম সেমিস্টারের প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, অষ্টম সেমিস্টারে ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ ও মৌখিক পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন অবন্তিকার মা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park