1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:23 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
  • 170 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। শাহবাগ থানায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বৃহস্পতিবার সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ট্রাকচালক মো. বেল্লাল হোসেন সুমন ও তার সহকারী ফরহাদ হোসেনকে। মামলার বাদী হয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরে কর্মরত রুহুল আমিন মোল্লা।

মামলার বিষয়ে শাহবাগ থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা বলেন, ফায়ার ফাইটার নয়ন নিহতের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।  ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ বিষয়ে আমরা তদন্ত করছি। মামলার এজাহারে অভিযোগে করা বলা হয়, বুধবার দিবাগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে  আগুন লাগার তথ্য পেয়ে ঘটনাস্থলে আসেন বাদী রুহুল আমিন। আগুন ছড়িয়ে পড়লে তিনি ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সাহায্য চান। এর প্রেক্ষিতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল টিম আসে। এই টিমের টিম লিডার ছিলেন মো. হুমায়ুন কবির। তার নেতৃত্বে মিনিবাস গাড়ি ও স্পেশাল টিমের আট জন ফায়ার ফাইটারসহ সচিবালয়ে আগুন নিয়ন্ত্রণ করতে আসেন। তারা অপারেশনাল কাজ চলার সময়ে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে কারওয়ান বাজারগামী একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে ফায়ার ফাইটারকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিক বাদীসহ সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় উপস্থিত ছাত্র জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে ডিউটিরত থানা পুলিশের হাতে তুলে দেয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park