1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 2:14 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে নাদাল

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৫, ২০২০
  • 424 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের  ১৪তম বারের মতো কোয়ার্টার নিশ্চিত করে এক আসরেন রেকর্ড করেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল ।শেষ ষোলোয় তিনি হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সেবাস্টিয়ান কোর্ডাকে। ২০ বছর বয়সী কোর্ডার বিপক্ষে ১২ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালের জয় ৬-১, ৬-১ ও ৬-২ গেমে। প্যারিসের রোলাঁ গারোঁয় এদিন ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ১৯ গ্র্যান্ড স্লাম জয়ী এই স্প্যানিশ তারকা। চলমান আসরে কোন সেট না হারা নাদাল ম্যাচ শেষে বলেন, ‘দারুণ সময় কাটছে প্যারিসে। আমি খুশি। সেবাস্টিয়ান দারুণ প্রতিভাবান।তার অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

সেমিতে উঠার লড়াইয়ে নাদালের প্রতিপক্ষ ইয়ানিক সিনার। চতুর্থ রাউন্ডে ১৯ বছর বয়সী এই ইতালিয়ান হারিয়ে দিয়েছেন ইউএস ওপেনের ফাইনালিস্ট আলেক্সান্ডার জভরেভকে। ষষ্ঠ বাছাই জভরেভের বিপক্ষে সিনারের জয় ৬-৩, ৬-৩, ৪-৬ ও ৬-৩ গেমে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park