1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:05 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • প্রকাশিত : শুক্রবার, জুলাই ৫, ২০২৪
  • 143 বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফরে শুক্রবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেন।
রাত ৮টার দিকে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার চাচতো ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৭৫ এর ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকারপ্রধান।
এর আগে রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী সমাধিস্থলে পৌঁছালে সেখানে অবস্থানরত স্থানীয় নেতাকর্মীরা হর্ষধ্বনি ও স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন।
দুই দিনের ব্যক্তিগত এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পর দিন সকালে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন সরকারপ্রধান। এদিন মধ্যাহ্ন্যভোজ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park