1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 14, 2025, 2:00 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩
  • 240 বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি: গত ৯ই এপ্রিল রবিবার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউস্হিত ফাউন্ডেশন কার্যালয় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারি ও আওয়ামী পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। গতানুগতিক আলোচনা সভার আয়োজন না থাকলেও ইফতার পূর্ব সংক্ষিপ্ত সময়ে বক্তব্য রাখেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স ও অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল। ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির, সহ-সভাপতিবৃন্ধ ড. এ এম এম তোহা, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন। বক্তব্য পর্ব সমাপ্ত হওয়ার পর সকলই দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। দোয়া পাঠান্তরে উপস্থিত সকলকে নিয়ে বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও ১৫ই আগস্টে নিহত সকল ও উপস্হিত সকলের প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপশি দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা জিয়াউল আহসান চৌধুরী। রাঁধুনী রেস্তোরার তৈরী রকমারি সূস্বাধু উপদানের সমন্বেয় প্রস্তুত ইফতার ও কফি পরিবেশন করা হয় সকলকে। ইফতার পর্ব সমাপ্তির পর খোলামেলা আলোচনায় অংশ গ্রহন করেন সকলই। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ফাউন্ডশনের উপদেষ্টা কামালউদ্দিন আহমেদ, সহ-সভাপতি এস বি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম, কোষাধক্ষ্য রূপন কান্তি দাশ গুপ্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তাজুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রতন দে, সাংস্কৃতিক সম্পাদক কাজী আব্দুল বাসেত, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাপস দেব, সদস্যবৃন্দ যথাক্রমে আহমেদ হোসেন, মোহাম্মদ আশরাফুল ইসলাম( টিপু), আইনুল কবির, মোস্তাক চৌধুরী, মোঃ বাবুল পারভেজ। আরও উপস্হিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমেদ মুক্তা, অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতিবৃন্দ ফাইজুল করিম, নওশের আলী, সাধারণ সম্পাদক মাসুদ আলী লিটন ও দপ্তর সম্পাদক খালেদ শামীম। স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক সুকোমল রায়, ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, সদস্যবৃন্দ যথাক্রমে তৌহিদুর রহমান, মোঃ সাকিব, সাকিব সোহাগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিষ নন্দী। অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ মেজবাউদ্দিন, স্টেশন ম্যানেজার মোঃ মশিকুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার বি, এম ফেরদৌস কবির, রিয়েলেটরবৃন্দ চিম্ময় দাশ, লিটন আলম ও একশান হোন্ডার সেলস ম্যানেজার আজগর আলী তালুকদার। পরিশেষে ফাউন্ডেশনের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park