1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 7, 2026, 9:03 am
সংবাদ শিরোনাম :

বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ভূমধ্যসাগর থেকে

  • প্রকাশিত : Monday, June 28, 2021
  • 635 বার পঠিত

লিবিয়া থেকে ইউরোপ যাবার সময় ভূমধ্যসাগরে নৌকা ভেঙ্গে গেলে ভাসমান অবস্থায় বাংলাদেশিসহ ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। উদ্ধারকৃতদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে।

গতকাল রোববার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। সেসময় উদ্ধার করা হয়েছে দুই জনের মরদেহ। যারা নৌকায় করে অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন। উদ্ধারকৃত অন্যরা হলো ইরিত্রিয়া, মিশর, মালি ও আইভরি কোস্টের নাগরিক।

পরে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙ্গে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park