1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 11, 2026, 12:17 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ‘ধন্যবাদ’

  • প্রকাশিত : শনিবার, ডিসেম্বর ৩, ২০২২
  • 285 বার পঠিত

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বাঁচা-মরার ম্যাচে উত্তেজনা ছাপিয়ে পড়েছিল পুরো বিশ্বে। বাংলাদেশের আলবিসেলেস্তেদের সমর্থকরাও মেতে উঠেছিলেন জয় উদযাপনে। লিওনেল মেসিদের এমন আকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনা।

নক আউট নিশ্চিতের রাতে বাংলাদেশি সমর্থকদের উদযাপনের তিনটি ছবি পোস্ট করে লাতিন দলটির অফিসিয়াল টুইটার। সেখানে লেখা হয়, ‘এরা আমাদের মতই পাগল।’ যোগ করা হয় ‘হাই-ফাইভ’ ও একটি ভালোবাসার আকাশী-নীল ইমুজি।

হাসির ইমুজিতে সমর্থনের কথা লেখার আগে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের ‘ধন্যবাদ’ জানিয়ে লিখেছে, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য ধন্যবাদ!’ কাতার বিশ্বকাপের ট্যাগের নিচে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা মাঝে ‘ফিস্ট বাম্পের’ দুটি ইমুজিও ব্যবহৃত হয়েছে। বিশ্বকাপে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হারের পর মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে টানা দুই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মেসির দল। ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় কোয়ার্টার ফাইনালের টিকিট সংগ্রহ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park