1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 8, 2025, 10:17 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস ও বর্তমান পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সার্বোভৌমত্ব ”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠি

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২৯, ২০২১
  • 589 বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস ঊপলক্ষ্যে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের (কনফারেন্স) হলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপীড়িত ও বঞ্চিত সকল মানুষের স্বার্থ রক্ষায় “পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ”ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ”বাংলাদেশের ৫০ তম স্বাধীনতা দিবস ও বর্তমান পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের সার্বোভৌমত্ব ”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান জনাব, আলকাছ আল মামুন ভূঁইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-স্বাধীনতার ৫০ বছর পরেও পার্বত্য চট্রগ্রামের মানুষ অত্যন্ত নাজুক পরিস্থিতিতে আছে, পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,বাঙ্গালী সহ পার্বত্য চট্রগ্রামের ১৫ লক্ষ মানুষ নিরাপত্তাহীন ও আতংক গ্রস্থ, সন্ত্রাসীদের কবল থেকে বাঁচার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে।

পার্বত্য চট্রগ্রামের অসহায় মানুষের জীবনের এই অন্ধকারময় অবস্থা থেকে উত্তোরনের জন্য অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ-জেএসএস কে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করা ও অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ইউপিডিএফ- এর নেতা প্রসিত খীসা এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণকারী জেএসএস নেতা সন্তু লারমাকে আঞ্চলিক পরিষদ থেকে বহিষ্কার করে গ্রেফতারপূর্বক সাধারণ মানুষকে খুনের দায়ে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা এবং সন্তু লারমার সশস্ত্র সংগঠন যেহেতু এখনও অস্ত্র ব্যবহার করে আসছে সেহেতু তাদের সাথে সংগঠিত চুক্তি বাতিল করা সহ ১৬টি দাবি উপস্থিত করেন।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফরাজি সাকিব এর সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি সংগঠনের সহ সভাপতি শেখ আহাম্মদ রাজু, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট আলমখান,পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট সারোয়ার হোসাইন ও মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদের জয়েন্ট সেক্রেটারী ছাত্রনেতা ইব্রাহিম চৌধুরী অপি,মোস্তফা মাহাথির,রাসেল, মাসুদ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park