1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 10:36 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার আছে: নেপালের রাষ্ট্রপতি

  • প্রকাশিত : সোমবার, মার্চ ২২, ২০২১
  • 364 বার পঠিত

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। গত কয়েক বছরে বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, দারিদ্রতা কমিয়েছে। বাংলাদেশের উন্নতি দেখে আমি আনন্দিত। বাংলাদেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিন সোমবার সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে আজকের থিম ‘বাংলার মাটি আমার মাটি’।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও সভাপতির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানোয় বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বিদ্যা দেবী ভাণ্ডারি বলেন, ভৌগলিক নিকটতা বাংলাদেশ ও নেপালকে আরও কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছে। ৮ এপ্রিল ১৯৭২ সালে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা মুক্ত বাণিজ্যিক সম্পর্কে আগ্রহী। আমরা আশা করবো, এই ব্যাপারে খুব দ্রুতই চুক্তি হবে। আমরা চাই- সৈয়দপুর বিমানবন্দরের সঙ্গে সরাসরি নেপালের বিরাটনগর বিমানবন্দরের যোগাযোগ চালু হোক।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে আন্তর্জাতিক নেতৃত্বের পথে নিয়ে গিয়েছিলেন। নেপালের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেই বঙ্গবন্ধুকে সম্মানজনক উপাধিতে ভূষিত করেছিলো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park