1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:27 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেফতার

  • প্রকাশিত : সোমবার, মার্চ ১, ২০২১
  • 373 বার পঠিত

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ক্লাব অফিসে হঠাৎ হানা দিয়ে দলটির সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে বার্সার প্রধান নির্বাহী অস্কার গ্রাউ এবং প্রধান আইনজীবী রোম্যান গোমেজ পন্তিকে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ইএসপিএন।

জানা গেছে, বহুল আলোচিত ‘বার্সাগেট’ কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবেই গ্রেফতার করা হয়েছে তাদের। গত বছর ‘বার্সাগেট’ দুর্নীতি ও নানামুখী বিতর্কের কারণে বার্তোমেউ এবং তার পরিচালনা পর্ষদ পুরোটাই পদত্যাগ করে।

পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অভিযোগ ছিলো, ২০১৭ সালে ক্যাম্প ন্যুয়ে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দিয়েছিলেন বার্তোমেউ। উদ্দেশ্য ছিল বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানোর।

ইএসপিএন জানিয়েছে, গেলো ফেব্রুয়ারিতে কে থি জোগাস নামের এক কাতালান গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, ক্লাব সভাপতি বার্তোমেউ ক্যাম্প ন্যুয়ে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দেয়। যা পরবর্তিতে ‘বার্সাগেট’ কেলেঙ্কারি নামে পরিচিতি পায় বিভিন্ন গণমাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park