1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 17, 2026, 7:00 pm

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৯, ২০২১
  • 300 বার পঠিত

বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা। জ্বালানি তেল, গণপরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (৮ নভেম্বর) মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। মানববন্ধনে ১০ নভেম্বর দেশের সব মহানগরে ও ১২ নভেম্বর জেলাশহরগুলোতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মানববন্ধনে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, জবাবদিহিতা না থাকায় সরকার অযৌক্তিকভাবে তেল, ডিজেলের দাম বাড়িয়েছে। গণপরিবহনের ভাড়া বাড়ানোর জন্যও সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

ফখরুল বলেন, সরকার একবারের জন্যও জনগণের কল্যাণের কথা চিন্তা করেনি। এর ফলে আজ অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। জ্বালানির দাম বাড়ার ফলে যানবাহন খরচ বাড়বে। একই সঙ্গে আমাদের নিত্যপণ্যের দামও বাড়বে।

এসময় বিএনপি নেতারা দ্রব্যমূল্য লাগামের মধ্যে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান বলেন, সরকারের মধ্যে সিন্ডিকেট রয়েছে। মন্ত্রী-এমপিদের সিন্ডিকেট। সবশেষ জনগণের ওপর যে আঘাতটি করেছে, সেটি জ্বালানির দাম বৃদ্ধি।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, চাল-ডালের দাম বেড়েছে। সব ভোগ্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park