1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:32 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বিজিএপিএমইএ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
  • 194 বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক: গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টরকে স্মার্ট ও গতিশীল করতে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)।

বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা, সামনে এগিয়ে যাওয়া এবং সদস্যদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য সমমনা সদস্য এবং সাবেক সভাপতিদের সঙ্গে নিয়ে ইলেকশন ফর ইউনিটি নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সাবেক সভাপতি আবদুল কাদের খান প্যানেল ও নেতার নাম ঘোষণা করেন।

বক্তব্যে আবদুল কাদের খান বলেন, আমি যখন সংগঠনের সভাপতি ছিলাম, তখন সংগঠনকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেছি এবং সংগঠনকে একটা নতুন মাত্রা দিয়েছি। আমাদের এই কাজের ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে নতুন মাত্রা যোগ করতে শাহারিয়ার সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আমি মনে করি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইকবাল হোসেন ও সফিউল্লাহ চৌধুরী প্রমুখ।

অ্যাডজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার আগামী ১১ মে অনুষ্ঠাতব্য নির্বাচনে প্যানেলের নেতৃত্ব দেবেন।

শাহরিয়ার বিজিএপিএমইএর সাবেক পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যাকওয়ার্ড লিংকেজের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সাধারণ সম্পাদক।

বিভিন্ন বাণিজ্য সংগঠনে গতিশীল নেতৃত্বের পাশাপাশি শাহরিয়ার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত।

একজন উদ্যোক্তা হিসেবে তিনি গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্পে ১৫ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করছেন। এছাড়া, এই শিল্পের প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আয়ত্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park