1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 1:53 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

বিজয়ের মাসে বিটিভির বর্ণাঢ্য আয়োজন

  • প্রকাশিত : বুধবার, ডিসেম্বর ১, ২০২১
  • 304 বার পঠিত

মহান বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বর্ণাঢ্য আয়োজন করেছে। এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী, শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বাংলাদেশ টেলিভিশনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও থাকছে মাসব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানসূচি।

বিজয়ের মাস ডিসেম্বরে বিটিভি প্রচার করবে একাধিক বিশেষ অনুষ্ঠান। মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে প্রামাণ্য অনুষ্ঠান, আলোচনা, নাটক, নৃত্য, সংগীতানুষ্ঠান, শিশুতোষ, শিল্প-সাহিত্য এবং নারী বিষয়ক অনুষ্ঠান।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ এষ এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘ডিসেম্বর মাস মহান বিজয়ের মাস। বর্ণাঢ্য আয়োজনে সাজানো হয়েছে বিটিভির এ মাসের অনুষ্ঠানসূচি। মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধকে স্বাধীনতা-উত্তর প্রজন্মের কাছে সুন্দর এবং সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

ডিসেম্বরে প্রচার হবে আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, বঙ্গবন্ধুর চীন সফর নিয়ে ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থ থেকে অনুষ্ঠান, বঙ্গবন্ধুকে নিবেদিত ‘শতবর্ষে শতগান’, বঙ্গবন্ধুকে নিয়ে গাওয়া গানের বিশেষ চিত্রায়ণ, বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি কবিতার ওপর অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জেল জীবনের ওপর প্রামাণ্য অনুষ্ঠান ও খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে নিয়ে চিত্রাঙ্কন এবং ৫টি বিশেষ নাটক।

নাটক ৫টি হলো, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় ও লিটু সাখাওয়াতের রচনা এবং শাহ জামান মিয়ার প্রযোজনায় ‘অনুতপ্ত’, ফুলেশ্বরী প্রিয়নন্দিনীর রচনা ও আফরোজা সুলতানার প্রযোজনায় ‘অশ্রুত ৭১’, ইকবাল খন্দকারের রচনা ও সাদিকুল ইসলাম নিয়োগীর প্রযোজনায় ‘একটি ময়না পাখির গল্প’, মাসুম রেজার রচনা ও আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ‘পানু কমান্ডার’ ও হারুন রশীদের রচনা এবং এল রুমা আকতারের প্রযোজনায় ‘সেই পুরানো শকুন’।

সেই সঙ্গে থাকছে প্রামাণ্য অনুষ্ঠান ‘বিজয়গাথা-৭১’, মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের ৯ মাস’ প্রামাণ্য অনুষ্ঠান ‘উন্নয়ন ও বিজয় দিবস’, আলোচনা অনুষ্ঠান ‘স্মৃতি গাঁথায় বিজয়’, বঙ্গবন্ধুর ওপর লেখা কবিতার চিত্রায়ণ, শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে বিশেষ অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ‘একাত্তরের বধ্যভূমি’, আলোচনা অনুষ্ঠান ‘শহীদের স্মরণে নানান দিক’, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গান নিয়ে অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর সঙ্গে জুম সংযোগে বিশেষ অনুষ্ঠান, একাত্তরে জন্ম এবং মুক্তিযোদ্ধার সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান ‘৫০ বছরের কথা’, ‘রণাঙ্গনের চিঠি’, ‘বঙ্গবন্ধু এবং উন্নয়নের ওপর দশ গান’ নিয়ে সংগীতানুষ্ঠান এবং মুক্তিযুদ্ধে বাঙালি নারীর অবদান নিয়ে বিশেষ অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park