1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 16, 2026, 5:32 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিতর্ক পেরিয়ে বিশ্ব রেকর্ড গড়ল ‘হীরামাণ্ডি’ 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
  • 245 বার পঠিত

বিনোদন ডেস্ক: হাজারো বিতর্ক আর সমালোচনার পাহাড় ডিঙিয়ে নতুন মাইলফলক গড়েছে সঞ্জয় লীলা বনশালিরহীরামাণ্ডি সিরিজটি রিলিজের মাত্র এক সপ্তাহের মধ্যেই নতুন বিশ্বে রেকর্ড গড়ল। ওটিটির ময়দানেহীরামাণ্ডি রথ অপ্রতিরোধ্য। 

পুরো বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেয়েছে বনশালির ওটিটি ম্যাগনাম অপাস। ৪৩টি দেশের নীরিখে সেরা দশে নাম তুলে ফেলেছে ‘হীরামাণ্ডি’।

হীরামাণ্ডিনিয়ে কেন এতো বিতর্ক?

বিতর্ক শুরু সিরিজের কাস্টিং, প্রেক্ষাপট নিয়ে। ‘লাহোর বলে লখনউ দেখালেন, কোনও রিসার্চ নেই!’ বলে যখন ক্ষোভে ফুঁসছে পাকিস্তান, তখন নিজের দেশেও সিরিজ মেকিং নিয়ে প্রতিপদে চর্চার মুখে পড়তে হচ্ছে বলিপাড়ার ‘পারফেকশনিস্ট’ প্রযোজক-পরিচালককে।

কারও দাবি, ঐতিহাসিক তথ্যে ভুল করেছেন বনশালি। তো কেউ বা আবার কাস্টিংয়ের জন্য স্বজনপোষণের অভিযোগ তুলেছেন। এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি তুলেছেন দর্শকদের একাংশ।

এদিকে সিনেবাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ ইনস্টা পোস্টে জানান, সঞ্জয় লীলা বনশালির ডেবিউ ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’ এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী সবথেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে। মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দরি, শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফারদিন খানের মতো তাবড় কাস্টিং নিয়ে তৈরি ‘হীরামাণ্ডি’।

পয়লা মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘হীরামাণ্ডি’। সঞ্জয় লীলার বনশালির ১৮ বছরের স্বপ্ন। তিল তিল করে নিজে হাতে গড়ে তুলেছেন সিরিজটিকে। কোনওরকম কসরত বাকি রাখেননি পরিচালক-প্রযোজক। কারণ, বনশালি মানেই ‘লার্জার দ্যন লাইফ’ সেট, সাজপোশাক। এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নাই ব্যবহৃত হয়েছে। রিচা চাড্ডা জানিয়েছিলেন, মোট ৩০০ কেজিরও বেশি গয়না ছিল। যা দুর্মূল্য মুক্তো, পান্না, হিরে দিয়ে তৈরি। সেটও চোখধাঁধানো। সেই বিগবাজেট ‘হীরামাণ্ডি’ই মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে। তবে নিন্দুকদের পালটা জবাব দিয়ে দিল ‘হীরামাণ্ডি’র রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park