1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 11:28 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বিমানবাহিনী প্রধানকে পরানো হলো ব়্যাংক ব্যাজ

  • প্রকাশিত : রবিবার, জুলাই ৭, ২০২৪
  • 125 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানকে ‘এয়ার চিফ মার্শাল’ র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

রোববার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়।

তাকে র‌্যাংক ব্যাজটি পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

র‌্যাংক-ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা, সামরিক সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৬ মার্চ এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদকে এয়ার মার্শাল পদে পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর নতুন প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১১ জুন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব পালন শুরু করেন। হাসান মাহমুদ বিদায়ী বিমানবাহিনী প্রধান ‘এয়ার চিফ মার্শাল’ শেখ আব্দুল হান্নানের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park