1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 9, 2026, 10:56 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী সোনাক্ষী সিনহা

  • প্রকাশিত : সোমবার, জুন ১০, ২০২৪
  • 176 বার পঠিত

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরেই বলিউডে জোর গুঞ্জন, বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সমসাময়িক অধিকাংশ তারকা বিয়ের পিঁড়িতে বসলেও সোনাক্ষী কারো গলাতে এখনও মালা দেননি। 

তবে ভক্তদের জন্য সুখবর, চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল।  ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে।

গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনও বা ডিনার ডেটে। সম্প্রতি সালমানের খানের পার্টিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

এদিকে সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জহির ইকবাল। অভিনেত্রীর বর্তমান বয়স ৩৭ বছর আর জাহিরের ৩৫। ফলে বয়সে জুনিয়রের সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা শুনতে হয়নি এই অভিনেত্রীকে।

সম্প্রতি, কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী। সেসময় তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। উত্তরে সোনাক্ষী বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’

যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জহির ইকবালের প্রসঙ্গে তখন এড়িয়ে গেছেন সোনাক্ষী।

প্রেমিক জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park