1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:51 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪
  • 157 বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়াঙ্গন গণমাধ্যমের অত্যন্ত পরিচিত মুখ অঘোর মন্ডল। সিনিয়র এই সাংবাদিক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত এই ব্যক্তিত্ব রেখে গেছেন স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী। 

আগস্টের শুরু থেকেই কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন অঘোর মন্ডল। ক্রিটিনিয়েন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়েছিল। যা ডায়ালাইসিসের মাধ্যমে খানিকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। এরপর সাধারণ কেবিন থেকে আইসিইউতে স্থানান্তরিত হন। সপ্তাহ দুয়েক আগে আইসিইউতেই লাইফ সাপোর্ট দেওয়া হয় অঘোর মন্ডলকে। ওই অবস্থাতেই আজ (বুধবার) বিকেলে তিনি দুনিয়া ত্যাগ করেন।

অঘোর মন্ডল তিন দশকেরও বেশি সময় সাংবাদিকতায় জড়িত। নব্বইয়ের দশকে আজকের কাগজ দিয়ে তার ক্যারিয়ার শুরু। এরপর ভোরের কাগজে ছিলেন। দেশের এখনকার প্রতিষ্ঠিত অনেক ক্রীড়া সাংবাদিকের হাতেখড়ি হয়েছে তার মাধ্যমে। একবিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি সম্প্রচারে মাধ্যমে যোগ দেন। চ্যানেল আই, দীপ্ত, এটিএন নিউজে কাজ করেছেন অনেকদিন। সর্বশেষ এটিএন নিউজে মাল্টিমিডিয়ার দায়িত্বে ছিলেন।

অঘোর মন্ডল দেশ-বিদেশে আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট কাভার করেছেন। ক্রীড়া সাংবাদিকতার গণ্ডি পেরিয়ে তিনি বার্তা সম্পাদকের দায়িত্বেও ছিলেন। শত ব্যস্ততার মাঝে মাসে অন্তত ক্রীড়া বিষয়ক একটা কলাম হলেও লিখতেন এই ক্রীড়া সাংবাদিক।

অঘোর মন্ডল বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। তার চিকিৎসা ও পরিবারের পাশে সার্বক্ষণিক ছিল স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন। এর আগে অঘোর মন্ডলের দ্রুত সুস্থতা কামনা করেছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিও।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park