1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:54 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, প্রতি আউন্স ২,৭০০ ডলার

  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
  • 163 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো আজ শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরেক দফা বেড়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন। মূলত এ জন্যই সোনার দাম আরেক দফায় বাড়ছে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬৮৮ দশমিক ৮৩ মার্কিন ডলার। আজ সকালে তা ২ হাজার ৭০৪ দশমিক ৮৯ ডলার ছুঁয়েছে, যা কিনা সর্বকালের সর্বোচ্চ।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি সোনার বৃদ্ধির পেছনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বড় ব্যবধানে কমানোর বিষয়টি ভূমিকা রেখেছে। এর ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

২০১০ সালের পর সোনার দাম কখনোই এতটা বাড়েনি। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে সংঘাত চলছে। সংঘাত চলছে বিশ্বের আরও অনেক দেশে। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা থেকে বিনিয়োগ নিরাপদ রাখতে অনেকেই সোনার দিকে ঝুঁকছেন।

এদিকে বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও বর্তমানে সোনার দাম বেশি। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park