1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 21, 2026, 7:42 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

বিষাক্ত মদপানে আরো ৩ জনের মৃত্যু, মোট ৯ : বগুড়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২, ২০২১
  • 355 বার পঠিত

বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মদপানে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত ব্যক্তিরা হচ্ছেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশা চালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। এদের মধ্যে প্রেমনাথ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে আজ ভোর রাতে প্রেমনাথের ছেলে সুমন রবিদাস (৩৫) বিষাক্ত মদ পানে হাসপাতালে মারা যান। তার চাচা রামনাথ রবিদাস বিষাক্ত মদপানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রোববার রাতে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে আলমগীর ও জুলফিকার নামে আরো দুইজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, হাসপাতালে প্রেমনাথ নামের একজন মারা গেছেন। এ ছাড়া আলমগীর নামে একজন মারা যাওয়ার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে পুলিশ জানতে পেরেছে তিন দিন আগে থেকে অসুস্থ আলমগীর সোমবার মারা গেছে। তবে রিকশাচালক জুলফিকার মারা যাওয়ার খবর তার জানা নেই বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park