1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:35 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ভারতে গিয়ে নিখোঁজ এমপি, সর্বশেষ লোকেশন মুজাফফারাবাদ

  • প্রকাশিত : রবিবার, মে ১৯, ২০২৪
  • 200 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, নিখোঁজ আনোয়ারুল আজিম আনারের ভারতীয় নম্বরের সর্বশেষ লোকেশন মুজাফফারাবাদে, অর্থাৎ বিহারের দিকে।

রোববার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের তিনবারের এমপি আনোয়ারুল আজিম আনার গত ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান। কলকাতায় গোপাল নামে পরিচিত একজনের বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।

তিনি আরও বলেন, তখন থেকেই তার মেয়ে ও এপিএস তার মোবাইলে যোগাযোগ করেন। কিন্তু তারা যোগাযোগ করতে ব্যর্থ হন। এমপির মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আসছে… বলা হচ্ছে, তিনি দিল্লীতে আছেন, ওমুক-তমুকের সঙ্গে দেখা হবে। কিন্তু মেসেজগুলো এমপির পরিবার বিশ্বাস করছে না।

হারুন অর রশীদ বলেন, আমি বিষয়টি দুইদিন আগে জানতে পারি। ভারতীয় একজন ভদ্রলোক এমপিরও পরিচিত, তিনি আমাকে টেলিফোন করে তার (আনোয়ারুল আজিম আনার) বিষয়টি জানান। জানার পর ভারতীয় গোয়েন্দা সংস্থা এসটিএফের সঙ্গে যোগাযোগ করি। ভারতীয় পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।

ডিবি প্রধান বলেন, এমপির একটি বাংলাদেশি ও আরেকটি ভারতীয় নম্বর ছিল। ১৬ মে সকাল ৭টার দিকে এমপির নম্বর থেকে দুটি ফোন আসে। একটি আসে এমপির এপিএসের নম্বরে, আরেকটি ফোন আসে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নম্বরে। কিন্তু তখন দুজনের কেউই টেলিফোন ধরতে পারেননি।

তিনি বলেন, ভারতীয় পুলিশের সহযোগিতায় জানতে পেরেছি, সংসদ সদস্যের ভারতীয় নম্বরের লোকেশন মুজাফফারাবাদ, অর্থাৎ বিহারের দিকে। সবকিছু মিলিয়ে আমরাও খোঁজ-খবর রাখছি। তার মেয়ে এসেছেন আমাদের কাছে। তার নম্বরটি মাঝে মাঝে খুলছেন আবার মাঝে মাঝে বন্ধ করছেন। কারা কাজটি করছেন, তিনি কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন কি না… সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনে তিনবার নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে ভারতে যান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park