1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
November 12, 2026, 1:58 pm
সংবাদ শিরোনাম :

ভোক্তা পর্যায়ে খেজুরের দাম বেঁধে দিলো বাণিজ্য মন্ত্রণালয়

  • প্রকাশিত : Tuesday, March 12, 2024
  • 303 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানে ভোক্তা পর্যায়ে খেজুরের দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর কেজিপ্রতি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, দেশে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রতি কেজি খেজুরের মানভিত্তিক নিম্নরূপ যৌক্তিক মূল্য নিরূপণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর কেজিপ্রতি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুর কেজিপ্রতি ১৭০-১৮০ টাকায় বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত নিরূপিত মূল্যের আলোকে খেজুরের খুচরা মূল্য নির্ধারণপূর্বক বিক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ বলেন, খুচরা পর্যায়ে নিম্নমানের খেজুর এবং জাইদি খেজুরের দাম বেঁধে দেওয়া হয়েছে। বুধবার (১৩ মার্চ) থেকেই বাজারে এ দাম কার্যকর হবে। তবে উন্নতমানের খেজুরের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park