1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 8:32 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

ভোর ৫টায় রাত হয় শাহরুখের!

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ১৭, ২০২৪
  • 176 বার পঠিত

বিনোদন ডেস্ক: যেন ঢাকা শহরের ব্যাচেলরদের মতই জীবন কাটান বলিউড কিং শাহরুখ খান। অন্য সবার জন্য রাত ১০ টা থেকে ১২ টার মধ্যে রাত শুরু হলেও শাহরুখের রাত শুরু হয় ভোর ৫ টায়! যখন অন্য মানুষেরা ঘুম থেকে ওঠেন, ঠিক সে সময় ঘুমাতে যান তিনি। শুধু তাই নয়, তিনি খাবার খান মাত্র একবেলা!

কিন্তু শাহরুখের এমন অনিয়মিত লাইফস্টাইলের পেছনে দায়ী তার কর্মব্যস্ততা। অবশ্যই অন্যদের মত শুয়ে পড়ে কাটাননা শাহরুখ। শ্যুটিং এর বাইরে থাকলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ঠিকমত বিশ্রামটাও জোটে না কিং খানের। সম্প্রতি সংবাদমাধ্যমে এমনটিই জানালেন তিনি। তবে কী নিয়ে এত ব্যস্ততা শাহরুখের?

সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে নিজের লাইফস্টাইল সম্পর্কে শাহরুখ জানান, তিনি দুপুর দুই টায় বাড়ি ফেরেন। কিন্তু, বাড়ি ফিরলেও ব্যস্ততা তাকে ঘিরে ধরে। সব কাজ শেষ হতে হতে তার ঘুমানোর সময় হয় ভোর ৫টায়, আবার উঠে পড়েন সকাল ৯-১০টার মধ্যে। অর্থাৎ, দিনে চার-পাঁচ ঘণ্টার বেশি ঘুমাননা তিনি।

শাহরুখের কথায়, ‘৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারীর সময়, কারণ আমার আর কিছু করার ছিল না। এ সময় আমি সবাইকে বলছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। আর আমি ওয়ার্কআউটে মন দিতাম।’

এরপরই শাহরুখ বলেন, ‘আমি সাধরণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। মার্ক ওয়াহলবার্গ (মার্কিন অভিনেতা যিনি খুব ভোরে ওঠেন) উঠলে, আমি ঘুমাতে যাই। তারপর আমি প্রায় ৯টা-১০টা পর্যন্ত ঘুমাই। এরপর আমি শ্যুটিংয়ে যাই। এরপর দুপুররে বাড়ি ফিরি। তারপর স্নান করে ব্যায়াম করি।’

শাহরুখের কথায় তিনি মাত্র এক বেলা খাবার খান। মাত্র আধা ঘণ্টা ওয়ার্ক আউট করেন।

উল্লেখ্য, সম্প্রতি লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ‘পার্দো আল্লা ক্যারিয়ারা’ বা ‘ক্যারিয়ার লেপার্ড’-এ ভূষিত হয়েছেন শাহরুখ খান। লোকার্নো চলচ্চিত্র উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারোর সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজের ক্যারিয়ার এবং অর্জন নিয়ে কথা বলেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park