1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:46 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মধ্যরাতে আলিয়ার কাছে যে পরামর্শ চান ক্যাটরিনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪
  • 190 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সম্পর্কটা সিনিয়র ও জুনিয়র ছাড়িয়ে বন্ধুত্বের। এর বাইরে দু’জনের অন্য একটা সম্পর্কও আছে। বর্তমানে আলিয়া ভাটের স্বামী রণবীর কাপুরের সঙ্গে একসময় প্রায়শই ডেটিংয়ে যেতেন ক্যাটরিনা কাইফ। সেই আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক নিয়েই মুখ খুলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন মাঝে মধ্যেই মধ্যরাতে আলিয়ার কাছে পরামর্শ চাইতে হয় তাকে। গভীর রাতে আলিয়াকে মেসেজ দেওয়া নিয়ে ক্যাটরিনা বলেন, ‘ইনস্টাগ্রামের ব্যাপারে যেকোনো প্রশ্নের জন্য আমি আলিয়ার কাছে ছুটে যায়। ইনস্টাগ্রাম সম্পর্কে যখনই আমার কোনো প্রশ্ন থাকে, আমি আলিয়ার কাছে যাই। মাঝে মাঝে, মধ্যরাত ২ বা ৩টার দিকেও তাকে টেক্সট করি। তার কাছে জানতে চায় কেন আমার ছবি ইনস্টাগ্রামে সঠিকভাবে ফিট হচ্ছে না।’ ক্যাটরিনা আরও বলেন, ‘আলিয়া আমাকে ছবির আকার পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন, ব্যাখ্যা করেছিলেন যে আমার ছবির সাইজ ছোট করা প্রয়োজন।’ অবশ্য এমন মধ্যরাতে যে কাউকে টেক্সট করা উচিত নয় সেটা অবশ্য বুঝতে পারেন ক্যাটরিনা। যা নিয়ে তার মত, ‘আমি মনে করি যে তাকে মধ্যরাতে মেসেজ করা উপযুক্ত নয়। তবুও করতে হয়।’ নিজের প্রাক্তনকে বিয়ে করলেও আলিয়া-ক্যাটরিনার বন্ধুত্বের অবশ্য ফাটল ধরেনি। আলিয়া সবসময় ক্যাটরিনাকে তার প্রযুক্তি-বুদ্ধিসম্পন্ন পরামর্শ দিয়ে সাহায্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park