1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 1:48 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরির ঘোষণা!

  • প্রকাশিত : বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
  • 141 বার পঠিত

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। তেলেগু সিনেমাঅর্জুন রেড্ডি’-এর জন্য দর্শকদের মাঝে বেশ পরিচিত পেয়েছেন যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর একাধিক জনপ্রিয় সিনেমা ভক্তঅনুরাগীদের উপহার দিয়েছেন। 

বর্তমানে ‘অ্যানিম্যাল’ সিনেমার সাফল্যের পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এ পরিচালক। সন্দীপ রেড্ডির আগামী সিনেমা ‘স্পিরিট’ ঘিরেও এখন থেকেই অনেকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি মন্তব্য করায় ফের চর্চায় উঠে এসেছেন। মাইকেলের বায়োপিক বানাতে চান তিনি।

সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি বলেন, ‘আমার বায়োপিক করার ইচ্ছে রয়েছে। বিশেষ করে মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি করতে পারলে তো কথাই নেই। এবার প্রশ্ন উঠতে পারে কে করবেন জ্যাকসনের চরিত্রে অভিনয়? এই চরিত্রের সেরকম মানানসই অভিনেতা পাওয়া গেলে আমি সরাসরি হলিউডেই চলে যেতে পারি।’

এ পরিচালকের ভাষ্য, ‘সেখানকার প্রযোজনা সংস্থাগুলোর সঙ্গে সিনেমা তৈরির বিষয়ে কথা বলা বলতে পারি। ইংরেজিতে সিনেমা তৈরি করা যেতেই পারে। জ্যাকসনের গোটা জীবনটাই দারুণ আকর্ষণীয়। ওর শৈশব থেকে কৈশোর স্কুলের পর্ব, উল্কার গতিতে উত্থান অসংখ্য বিতর্ক, নিজের ত্বকের রঙ যেভাবে বদলে ফেলেছিলেন মূলত তার পুরো জীবনটা গল্পের মতো। তাই ওর জীবন নিয়ে খুব আকর্ষণীয় ছবি হতে পারে বলেই আমার বিশ্বাস।’

মাইকেল জ্যাকসন নিয়ে সন্দীপ রেড্ডির ভালোবাসা নতুন কিছু নয়। ‘অ্যানিম্যাল’-এ রণবীরের চরিত্রের নাম ছিল ‘রণবিজয়’। রণবিজয় আসলে মাইকেল জ্যাকসনের বিরাট অনুরাগী। ছোট ‘রণবিজয়’ বাবার কাছে বায়না করেছিল যে, সে মাইকেল জ্যাকসনের অনুষ্ঠান দেখতে চায়। এই দৃশ্যটি সবারই মনে আছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park