1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:22 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মানুষের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম প্রণয়নের আহ্বান

  • প্রকাশিত : রবিবার, মে ৫, ২০২৪
  • 184 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জনশক্তির চাহিদা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৫ মে) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপাচার্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিকসহ সার্বিক কার্যক্রম এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় মো. সাহাবুদ্দিন বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া তৃণমূল পর্যায়ে শিক্ষা উপকরণ পৌঁছানোর ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে উন্নয়ন ও অগ্রগতির জন্য গবেষণার কোনো বিকল্প নেই উল্লেখ করে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালনার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park