1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 18, 2026, 12:49 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মান-অভিমান ভুলে পুষ্পা-২ এর শুটিংয়ে আল্লু অর্জুন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪
  • 235 বার পঠিত

বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’ ছবির পরিচালক সুকুমারের মনোমালিন্য চলছিল, এমন কথা শোনা যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাই ‘পুষ্পা ২’ ছবির শুটিং দীর্ঘদিন বন্ধ ছিল। তবে এখন সে ঝামেলা নেই। মান-অভিমান ভুলে আবার শুটিং শুরু করেছেন এ অভিনেতা। আল্লু অর্জুনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। এখন আল্লু সেটে ফেরার পর সেসব দৃশ্যের শুটিং চলছে বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সুকুমার চান আল্লুর সঙ্গে এই দৃশ্যগুলো দ্রুত শুট করতে। অক্টোবরে তারা পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ করতে চান বলেও তিনি জানান। তবে সেটে আল্লু না থাকলেও পরিচালক ছবির শুটিং পুরোপুরি বন্ধ রাখেননি। তিনি খলনায়ক ফাহাদ ফাসিলের দৃশ্যগুলোর শুটিং শেষ করেছেন জানা গেছে, চলতি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি হচ্ছে ‘পুষ্পা ২। ১৫ আগস্ট আল্লু অর্জুন অভিনীত ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মান-অভিমান আর নানা কারণে এতদিন এ ছবির শুটিং বন্ধ থাকায় তা সম্ভব নয়। কিন্তু নির্মাতারা মনেপ্রাণে চাইছেন, চলতি বছরই ছবিটিকে রুপালি পর্দায় নিয়ে আসতে। যদিও অনেক টালবাহানার পর ছবিটি দ্রুত শুটিং শেষ করে চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। ৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরিচালক এখনই আল্লু অর্জুনকে নভেম্বর মাসটা খালি রাখার কথা বলেছেন। এই দক্ষিণী তারকা নভেম্বরজুড়ে ছবির প্রচারে ব্যস্ত থাকবেন বলেন জানান নির্মাতা। উল্লেখ্য, সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি ২০২১ সালে মুক্তি পায় । ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। এতে আল্লুর বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা: দ্য রুল’-এ আবার তারা জুটি বেঁধে আসছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park