1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 12, 2026, 12:33 am
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

মার্কিন ও জার্মান বিজ্ঞানী রসায়নে নোবেল পেলেন

  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ৬, ২০২১
  • 319 বার পঠিত

এ বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান। বুধবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে।

অপ্রতিসম অর্গানোক্যাটালাইসি উদ্ভাবনে সফলতার জন্য তাদের এবার পুরস্কার দেওয়া হয়েছে। ক্যামিস্ট্রিওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তাদের নোবেল পাওয়ায় অবাক হওয়ার কিছু নেই। কারণ তালিকায় তাদের নাম শীর্ষেই ছিল। ম্যাকমিলান ও লিস্টের কাজ অর্গানোক্যাটালাইসিসের ক্ষেত্রে নতুন দৃশ্যপথ তৈরি করে দিয়েছে।

এর আগে গেল বছর ডিএনএ সম্পাদনায় নতুন একটি প্রযুক্তি উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার পান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুজন বিজ্ঞানী। তারা হলেন- ফ্রান্সের ইমানুয়েল শরপেনটির ও যুক্তরাষ্ট্রের জেনিফার এ দোনা।

গেল ৪ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে ২০২১ সালের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারে এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস এবং লেবাননের আর্ডেম প্যাটাপৌসিয়ান।

আর পদার্থ বিজ্ঞানে নোবেল পান যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালির তিন বিজ্ঞানী। তারা হলেন, আবহাওয়াবিদ সিউকুরো মানাবে, পদার্থবিদ ক্লাউস হ্যাসেলমেন এবং সমুদ্রবিজ্ঞানী জর্জিও প্যারিসি। বৈশ্বিক উষ্ণতার পূর্বাভাস দেওয়া এবং কমপ্লেক্স ফিজিক্যাল সিস্টেম সম্পর্কে বোঝাপড়ার বিষয়ে যুগান্তকারী অবদানের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park