1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:09 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মার্টিনেজ-ভক্তদের সুখবর দিলো অ্যাস্টন ভিলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪
  • 234 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: এমিলিয়ানো মার্টিনেজ লম্বা সময় ধরে অ্যাস্টন ভিলায় খেলছেন। তার সঙ্গে আরও একবার চুক্তির মেয়াদ বাড়ালো ইংলিশ ক্লাবটি।

আগে থেকেই ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত মার্টিনেজের সঙ্গে চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানো হয়েছে। এবার ২০২৯ সাল পর্যন্ত দলটির জার্সিতে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।

এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। চতুর্থ হয়ে মৌসুম শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park