1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 19, 2026, 7:35 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগে লাগবে না এজেন্ট

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ৮, ২০২৪
  • 215 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় আনার সঙ্গে যুক্ত এজেন্টদের সঙ্গে চুক্তি বাতিল করেছে দেশটির সরকার। ফলে এখন থেকে আর বাংলাদেশিদের মালয়েশিয়ায় যেতে লাগবে না কোনো এজেন্ট।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন ঈসমাইল জানিয়েছেন, শ্রমিকরা সরাসরি অভিবাসন বিভাগের মাইভিসা পোর্টালের মাধ্যমে ই-ভিসার আবেদন করতে পারবেন।

শুক্রবার (৮ মার্চ) এক সাংবাদিক সম্মেলনে সাইফউদ্দিন বলেছেন, “বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের সক্রিয় আইডি ও ম্যানুয়াল দেওয়া হয়েছে।”

এছাড়া বিদেশি শ্রমিকদের নিয়োগের ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা ছিল সেটি ৩১ মার্চই শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

সাইফউদ্দিন আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে ‘জন নিরাপত্তা ও স্থিতিশীলতার’ কথা চিন্তা করে।

গত সপ্তাহে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কোটা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে কলিং ভিসা ইস্যু না করা হলে সেগুলো বাতিল হয়ে যাবে। এরপর এই ব্যবস্থা আর কার্যকর থাকবে না। যেসব নিয়োগকারী এসব ভিসার জন্য সরকারকে কর প্রদান করেছে সেগুলো রিফান্ড করা হবে।

তবে মালয়েশিয়ার উৎপাদনকারী ফেডারেশন (এফএমএম) এবং মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমআইসিসিআই) এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তারা বলেছে, সরকারের এমন আকস্মিক সিদ্ধান্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে হুমকির মুখে ফেলে দেবে।

তাদের দাবি, যেসব প্রতিষ্ঠান আগে থেকেই কর্মী নিয়োগের পরিকল্পনা করে রেখেছিল তারা এই সিদ্ধান্তের কারণে সমস্যায় পড়বে এবং নিয়োগকারীরা তাদের চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হবে। এতে করে আর্থিক ও বাণিজ্যিক ক্ষতি হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park