1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 9, 2025, 8:07 am
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

মাস্ক ছাড়া সেবা মিলবে না সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২৫, ২০২০
  • 623 বার পঠিত

অনলাইন ডেস্ক : মাস্ক ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেয়ার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার দুপুরে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এ সভায় যোগ দেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে চারদিকে ম্যাসিভ ইন্সট্রাকশন দেয়া হয়েছে। আমাদের যতগুলো ইন্সটিটিউশন আছে, লোকাল বা অর্গানাইজেশনাল প্রতিষ্ঠান– সব জায়গায় ইন্সট্রাকশন দিয়েছি ‘নো মাস্ক নো সার্ভিস’। সব প্রতিষ্ঠান, হাটবাজার, শপিংমল, স্কুল, সামাজিক বা ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এটা একেবারেই নির্দেশনা দিয়ে দিয়েছি।
ডিসিদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গত মিটিংয়েও বলেছিলাম আমরা ডিভিশনাল কমিশনারদের অলরেডি ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি। সব সরকারি বেসরকারি অফিসের বাইরে বড় একটা পোস্টার দেয়া থাকবে মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবেন না। এবং মাস্ক ছাড়া কেউ সার্ভিস ব্যবহার করতে পারবেন না।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া ঢুকতেই দেয়া হবে না। শুধু সরকারি নয় বেসরকারি প্রতিষ্ঠানেও। গণপরিবহনের বিষয়েও আমরা কথা বলব। আমরা রোডস, নৌপরিবহন ও রেল সচিবের সঙ্গে কাল পরশুই বসব। সেখানে একটা সিদ্ধান্ত নেবে। ‘নো মাস্ক নো সার্ভিস’– এটি অলরেডি কনভে করা হয়ে গেছে।
তিনি বলেন, সব মসজিদে অন্তত দুবার নামাজে মাস্ক পড়ার রাষ্ট্রীয় আদেশ প্রচার করবে ইসলামিক ফাউন্ডেশন। আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছি, ওনারাও সেটির সঙ্গে একমত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park