1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 16, 2026, 2:19 pm
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

মৃত্যুদণ্ডের রায়: রিভিউ করবে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার

  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪
  • 160 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে রিভিউ আবেদন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে।
যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ) বলেন, আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ক্যাঙ্গারু কোর্টে মৃত্যুদণ্ডের রায় দিয়ে ফাঁসি কার্যকরের বিরুদ্ধে আবেদন করবো।
তিনি আরও বলেন, ফাঁসির রায় ও দণ্ড নিয়ে আমরা অবশ্যই আইনগত রিভিউতে যাবো। এটার যে সত্য, সেই কথাটা বের হয়ে যেন আসে।
ফাইয়াজ বলেন, আমরা নিজেরা কাজ শুরু করেছি। সরকারের সঙ্গেও বসবো। একটা সিদ্ধান্তে যাবো, কীভাবে করলে ভালো হয়। তারা (আওয়ামী লীগ সরকার) ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যেহেতু আমার আব্বাকে ফাঁসি দিয়েছে, আমরা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে কিছু করবো না। আমরা কিন্তু লিগ্যাল ওয়েতে যা কিছু করার করবো।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা হবে কি না, জানতে চাইল তিনি বলেন, এখনো ঠিক করিনি। করা হলে আপনারা জানতে পারবেন।
২০১৫ সালের ২২ নভেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মত্যুদণ্ড কার্যকর হয়। একই দিনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park