মোশাররফ হোসেন: মেট্রো রেল যুগে বাংলাদেশ।যোগাযোগে বিপ্লব। ১৮কোটি মানুষের স্বপ্ন পূরণ। আহা কী আনন্দ আকাশে বাতাসে…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়াবাড়ী থেকে আগারগাও, ঢাকা মহানগরীতে প্রথম মেট্রো রেল উদ্বোধন করেছেন। বুধবার দুপুরে দিয়াবাড়ি থেকে মেট্রো রেলে চড়ে শেখ হাসিনা আগারগাও গিয়ে নামেন।
এসময় সংগে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, জাপানের রাষ্ট্রদূত সহ মন্ত্রীবর্গ, সচিববৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্ম কর্তা।
রেল চলাচলের সময় পুরো পথ ও ঢাকা জুড়ে জনতার ঢল নামে। আগারগাও থেকে ৫০টি বাস যাত্রীদের মতিঝিল নিয়ে যাবে। আগামী কাল সকাল ৭টা থেকে ১২টা রেল চলবে বলে এম আর টি মহাপরিচালক জানিয়েছেন।পরবর্তীতে আগারগাও-মতিঝিল রেল চলবে আগামী ২৬মার্চ থেকে। মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২০২৫ সালে সংযুক্ত করা হবে।
৬টি কোচের একটি কোচ মহিলাদের জন্য নির্ধারিত করা হয়েছে। দিয়াবাড়ী থেকে আগারগাও টিকেট রাখা হয়েছে ৬০টাকা। মতিঝিল পর্যন্ত ১০০টাকা। ঘন্টায় ১০০মাইল বেগে বিদুতচালিত এ রেল ৩৮মিনিট সময় নেবে।
বিশ্বের আধুনিক প্রযুক্তিতে চালিত রেলের স্টেশন টিকিট, প্রবেশ ও বাহির পদ্ধতি, নিরাপত্তা, কোচের বসার জায়গা সবই যুক্তরাষ্ট্র , কানাডা, যুক্তরাজ্য, ইউরোপ, জাপান এর মত।
রেলের কারিগরি সহযোগিতা দিয়েছে জাপানের জাইকা।হলি আরটিজান হোটেলে হামলায় ৭জন জাপানি প্রকৌশলী ও কর্তা নিহত হলে মেট্রো রেল হওয়া নিয়ে দোলাচল তৈরি হয়। ২০১৩সালে ভিত্তিস্থাপন করা রেল শুরুতে ৯বছর লেগেছে। যদিও কোভিড ১৯এর জন্য ২বছর কাজ এগিয়ে নেয়া যায়নি ।
উত্তরার দিয়াবাড়ীতে জংশন করা হয়েছে। মোট ৬টি কোচ যাতায়াত করবে প্রতিবার। এরকম ৬টি সেট আপ করা হয়েছ। কারিগরি শিক্ষা নিয়ে বাংলাদেশ মেট্রো রেল পরিচালনা করবেন বাঙালি।
এতে করে নতুন জীবনের যাত্রা শুভ হোক। মানুষ মানুষের জন্য কাজ করে এগিয়ে যেতে হবে অনেক দূরে। মানুষের কল্যাণে এগিয়ে যাবে বাংলাদেশ। এটা কামনা করি ।
ছবিঃ পি এম অফিস