1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 10, 2026, 11:27 pm
সংবাদ শিরোনাম :
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

মেয়েকে উত্তরসূরি করছেন কিম জং উন?

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩
  • 205 বার পঠিত

উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাত্রিকালীন সামরিক কুচকাওয়াজে পারমাণবিক ক্ষেপণাস্ত্র, সেনা সদস্য বা পদকপ্রাপ্ত জেনারেলরা মনোযোগ আকর্ষণ করতে পারেননি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। মাত্র ১০ বছরের একটি মেয়েই ছিল সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। আর এই মেয়েটি ছিল দেশটির নেতা কিম জং উনের দ্বিতীয় সন্তান জু অ্যা। দেশের সর্বোচ্চ কর্মকর্তাদের উপস্থিতিতে বাবার সঙ্গে গার্ড অব অনার পেয়েছে জু। ধারণা করা হচ্ছে, তাকেই উত্তরসূরি করতে পারেন কিম জং উন। বছরের পর বছর ধরে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কিম জং উনের সন্তানদের ব্যাপারে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা তিন সন্তানের জনক। এদের বয়স যথাক্রমে ১৩, ১০ ও ছয় বছর। তিন মাসে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় উন তার ১০ বছর বয়সী মেয়েকে সামনে নিয়ে আসেন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম জু অ্যাকে কিমের ‘প্রিয়’ এবং জাতির ‘সম্মানিত’ কন্যা বলে অভিহিত করেছে। প্রচারিত ভিডিওতে তাকে তার বাবার সাথে হাত মিলিয়ে হাঁটতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের গবেষক চেয়ং সিওং-চ্যাং বলেছেন, এটি ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া জু অ্যা-এর চারপাশে একটি ‘ব্যক্তিত্বের বলয়’ গড়ে তুলতে শুরু করেছে। এতে ইঙ্গিত মিলছে যে, তাকে কার্যত উত্তরসূরি হিসাবে মনোনীত করা হয়েছে যদিও তিনি এখনও অফিসিয়াল ‘উত্তরাধিকারী’ হওয়ার ‘মর্যাদা পাননি।’ রাষ্ট্রীয় গণমাধ্যমে যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে, তাতে জু অ্যাকে তার বাবার পাশে এবং দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মাঝখানে রাখা হয়ে। চেওং বলেন, ‘বোঝা যাচ্ছে, কিম জু অ্যা ভবিষ্যতে সামরিক বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হবেন।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park