1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 1:27 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

মেসিও বাজারে যান, ‘আলু-পটল’ কেনেন!

  • প্রকাশিত : শনিবার, জুলাই ১৫, ২০২৩
  • 288 বার পঠিত

অনেকেই মনে করেন, নিত্যদিনের জিনিসপত্র কেনার জন্য উচ্চবিত্তদের আর ভাবনা কী? বিশেষ করে তারকাদের মতো তো এ নিয়ে চিন্তা না করলেও চলে বলে ধারণা সবার। আরও ফুটবল খেলোয়াড়দের মতো মহাতারকার তো বাজারঘাট করা নিয়ে মাথাব্যথাই থাকার কথা না। কিন্তু সত্যি বলতে এ ধারণা একদমই ভুল। তারকা হলেও দিনশেষে ফুটবলাররাও রক্ত-মাংসে গড়া মানুষ। সাধারণ মানুষের মতো তাদেরও আছে জীবনধারণের তাগিদ। তাই জীবনের প্রয়োজনে তাদেরও ছুটতে হয় বাজার-সদাই করতে।

সুপারমার্কেটে ভক্তদের আগ্রহের কেন্দ্রে মেসি/টুইটার

লিওনেল মেসির কথাই ধরা যাক। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষের আগেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে মেসির যোগদানের বিষয়টি নিশ্চিত হয়েছিল। তবে ক্লাব এবং জাতীয় দলের হয়ে ব্যস্ত একটি মৌসুম পার করার পর সপরিবারে ছুটি কাটাচ্ছিলেন বলে মার্কিন মুলুকে মেসির পা পড়েনি। ক্যারিবিয়ান অঞ্চলের বাহামাসে ছুটি কাটানোর পর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তানের সঙ্গে তিন দিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছান মেসি। ফুটবর মাঠে পা রাখার আগে পরিবারকে নিয়ে মার্কিন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত আছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সুপারমার্কেটে নারী সমর্থকের সঙ্গে ছবি তুলছেন মেসি/টুইটার
সেই চেষ্টারই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ জুলাই) সংসারের টুকিটাকি জিনিসপাতি কিনতে ফোর্ট লডারহিলের সুপারমার্কেটে গিয়েছিলেন মেসি। জন্মভূমি আর্জেন্টিনা বা স্পেনের বার্সেলোনায় কেমন হতো কে জানে, তবে মার্কিন মুলুকে জনপ্রিয়তার বিড়ম্বনায় মানুষজনের ভিড়ের মধ্যে পড়তে হয়নি তাকে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক তাই কোনো বাড়তি হ্যাপা ছাড়াই সাধারণ মানুষের মতো কেনাকাটা করছেন। ইতোমধ্যেই ঝুড়ি হাতে মেসির কেনাকাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু তাই বলে মেসিকে যে ভক্তদের আবদার মেটাতে হয়নি, তেমনও না। তিন সন্তান থিয়াগো, মাতেও, চিরোর জন্য শিশুখাদ্য সেরিল ও সাংসারিক অন্যান্য বাজার করে মেসি যখন বিল মেটাতে চেকআউটে পৌঁছালেন, তখনই অনেকে ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ছবি তুলতে যান। মেসিও তাদের নিরাশ করেননি, হাসিমুখেঈ তাদের ছবি তোলার আবদার মিটিয়েছেন।
সুপারমার্কেটে ভক্তের সেলফিতে মেসি/টুইটার

গযুক্তরাষ্ট্রে মেসির পা পড়ার আগেই তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল যুক্তরাষ্ট্রের মানুষেরা। মার্কিন ফুটবলে সাত বারের ব্যালন ডি অর জয়ীর আবির্ভাব নিয়ে ইতোমধ্যেই মেসি জ্বরে ভুগছে মার্কিন মুলুক। যুক্তরাষ্ট্রে মেসির আসার দিন তো তার আগমন উপলক্ষে ইন্টার মিয়ামির ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামের বাইরে ক্লাবের সমর্থকদের মধ্যে ছিল উৎসবের জোয়ার। পিএসজি ছাড়ার পর আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। এছাড়া, তার সামনে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোরও সুযোগ রয়েছে। যদিও এখনও এমএলসের ক্লাবটির সঙ্গে মেসি আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেননি। তবে শিগগিরই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মেসির আগমনে ইন্টার মিয়ামির সমর্থকদের আনন্দ/টুইটার

ডেভিড বেকহামের মালিকানাধীন ইন্টার মিয়ামির সহপ্রতিষ্ঠাতা জর্জ মাস জানান, ফ্লোরিডাভিত্তিক ক্লাবটিতে খেলার মাধ্যমে মেসি বছরে ৫০-৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। সেই সঙ্গে পারিশ্রমিকের পাশাপাশি সাইনিং বোনাস তো আছেই। তবে ইন্টার মিয়ামিতে খেলা অবস্থায় মেসির আয় এখানেই সীমাবদ্ধ থাকবে না। এমএলএসের লভ্যাংশের ভাগ পাওয়া নিয়ে এ প্রতিযোগিতার ব্যবসায়িক অংশীদার অ্যাপল, অ্যাডিডাস ও ফ্যানাটিকসের সঙ্গে মেসির এখনো আলোচনা চলছে। বিষয়টি চূড়ান্ত হলে উত্তর আমেরিকায় খেলার মাধ্যমে এখান থেকেও আয় করবেন মেসি। এমনকি অবসরের পর আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লাবটির মালিকানার অংশীদার হওয়ার চেষ্টা করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে লিগস কাপে ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির জার্সিতে মেসির অভিষেক হবে। বার্ষিক এ প্রতিযোগিতার আগেই আগামী রবিবার মার্কিন ক্লাবটির স্টেডিয়ামে একটি আয়োজনের মাধ্যমে সমর্থকদের সামনে মেসিকে উপস্থাপন করা হবে। আগামী ২০ আগস্ট শারলটের বিপক্ষে প্রথমবারের মতো এমএলএসে মাঠে নামবেন মেসি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park