1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 3:19 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

মেসির ‘দশ নম্বর’ জার্সি নিতে চান বার্সার নতুন ফরোয়ার্ড

  • প্রকাশিত : রবিবার, আগস্ট ৩০, ২০২০
  • 582 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : ক্লাবে যোগ দিয়েছেন ৮ মাসও পুরো হয়নি। এর মধ্যে আবার প্রায় ৪ মাস নষ্ট হয়েছে করোনাভাইরাসের কারণে। ফলে এখনও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ঠিক মানিয়ে নেয়া হয়নি ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটের, খেলেননি চারটির বেশি ম্যাচ।

তবে এরই মধ্যে বার্সেলোনার সবচেয়ে জনপ্রিয় জার্সিটি নিজের করে পাওয়ার আবদার করে বসেছেন এ ড্যানিশ তারকা ফুটবলার। দীর্ঘদিন ধরে বার্সার দশ নম্বর জার্সিটি পরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন মৌসুমে এটি পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাথওয়েট।

গত মঙ্গলবার বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে চুক্তির শর্তাদি মিলে গেলেই কেবল বার্সা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন এ আর্জেন্টাইন জাদুকর। যা আপাতদৃষ্টিতে একপ্রকার অসম্ভবই মনে হচ্ছে। কেননা মেসির বাই আউট ক্লজ প্রায় ৭ হাজার কোটি টাকা।

তবু যদি সত্যিই বার্সেলোনা ছেড়ে দেন মেসি, তাহলে খালি হয়ে যাবে ক্লাবটি বিখ্যাত দশ নম্বর জার্সি। যেটি গায়ে জড়িয়ে মাঠ মাতিয়েছেন স্পেনের লুইস সুয়ারেজ, ডিয়েগো ম্যারাডোনা, স্টিভ আর্চিবল্ড, রিস্টো স্টইচকভ, রোমারিও, গিওর্গি হ্যাগি, রিভালদো, হুয়ান রোমান রিকুয়েলমে, রোনালদিনহোর মতো কিংবদন্তিরা।

সেই জার্সিটি নতুন মৌসুমে গায়ে জড়াতে চান বার্সার ড্যানিশ ফরোয়ার্ড ব্রাথওয়েট। এ খবর জানিয়েছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম ‘২০ মিনিট’। তাদের খবর অনুযায়ী মেসি ক্লাব ছাড়লেই কেবল ব্রাথওয়েটের পরতে চান দশ নম্বর জার্সিটি।

বর্তমানে বার্সেলোনায় ১৯ নম্বর জার্সি পরেন ব্রাথওয়েট। বার্সায় আসার আগে লেগানেসের হয়ে লম্বা সময় পরেছেন ২৫ নম্বর জার্সি, শেষদিকে নিয়েছিলেন ৭ নম্বর জার্সি। তবে মিডলসব্রোর হয়ে খেলার সময় ১০ নম্বর জার্সি পরে খেলতেন মার্টিন ব্রাথওয়েট।

উল্লেখ্য, গত জানুয়ারিতে সাড়ে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ব্রাথওয়েট। এখনও পর্যন্ত ক্লাবটির হয়ে চারটি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছেন ব্রাথওয়েট। যেখানে তার গোল একটি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park