1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:11 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

যথারীতি প্র্যাকটিসে মুশফিক, আজ যোগ দিলেন রুবেলও

  • প্রকাশিত : শনিবার, আগস্ট ২২, ২০২০
  • 684 বার পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের অনুশীলন শুরু না হলেও, জাতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত ইচ্ছেয় আর বোর্ডের ব্যবস্থাপনায় সেই ঈদের ছুটির আগে থেকেই চলছে অনুশীলন। ঈদের পর থেকে যুক্ত হয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুমিনুল ও সৌম্য-আফিফ হোসেনরা।

এদিকে গত দু’দিনের বর্ষার তুমুল বৃষ্টি দমাতে পারেনি জাতীয় দলের ক্রিকেটারদের। আজ শনিবার বৃষ্টি ভেজা দিনেও বন্ধ থাকেনি তামিম, মুশফিক, মিঠুনদের অনুশীলন। বরং আজ থেকে শুরু হওয়া চতুর্থ দিনের অনুশীলনে অন্তর্ভুক্ত হয়েছেন পেসার রুবেল হোসেন।

শনিবার হোম অফ ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনে দেখা মিললো রুবেল হোসেনের। এছাড়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ , মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম, ড্যাশিং ওপেনার সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব ও অন্যরা ঠিকই এসেছিলেন প্র্যাকটিসে। শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয় অনুশীলন। চলেছে বিকেল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গতঃ জাতীয় দলের প্রায় সব শীর্ষ ব্যাটসম্যানরা এখন শেরে বাংলায়ই নিয়মিতই অনুশীলন করছেন। সেখানে তামিম, ইমরুল, সৌম্য, মুমিনুল , মুশফিকুর রহিম , রিয়াদ , সাদমান ইসলাম ও মোহাম্মদ মিঠুনরা সবাই আছেন।

পাশাপাশি বোলাররাও, বিশেষ করে পেসার শফিউল, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদও শেরে বাংলায় নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন। আজ শনিবার, সেই পেসারদের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো। সেখানে এসেছেন আরেক পেসার রুবেল হোসেনও। প্রসঙ্গতঃ এর আগে রুবেল বাগেরহাটে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই বাড়ির আশপাশে অনুশীলন করতেন।

এদিকে গতকাল হঠাৎ গুঞ্জন শোনা গেল, মুশফিকুর রহীম কয়েকদিনের জন্য ঢাকা ছেড়ে বগুড়া যাবেন। তাই শেরে বাংলার বদলে বগুড়ায় প্র্যাকটিস করবেন; কিন্তু সেটা নিছকই গুঞ্জন। মুশফিক বগুড়া যাননি। যথারীতি শেরেবাংলাতেই প্র্যাকটিস করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park