1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
December 5, 2025, 5:49 pm
সংবাদ শিরোনাম :
The Business standard পত্রিকায় ২৬/১১/২০২৫ইং তারিখ বিকেল ৪:২০ মিনিটে অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক নির্দেশনার পর গণভোট নিয়ে সিদ্ধান্ত : সিইসি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী রীয়াজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বিবর্তন বিষয়ক প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যানের নামে দুদকে অভিযোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার বঙ্গবন্ধুর জন্মদিন ও ইফতার চীনে উষ্ণ অভ্যর্থনা পেতে যাচ্ছেন ড. ইউনূস বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করবে

যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

  • প্রকাশিত : রবিবার, মে ৯, ২০২১
  • 543 বার পঠিত

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও মহাসড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, স্থানীয় বাস, ট্রাক ও গ্রামের রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বাসগুলোতে সীমিত যাত্রী বহন করা হলেও মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। কুমিল্লা-সিলেট ও কুমিল্লা-নোয়াখালী- চট্টগ্রামের যাত্রীগণ ভেঙে ভেঙে পথ পাড়ি দিয়ে কুমিল্লা শহরে পৌঁছে সেখান থেকে স্থানীয় পাপিয়া পরিবহনের বাসে করে দাউদকান্দি যাচ্ছে। দাউদকান্দি পৌঁছে মেঘনা- গোমতী সেতু পেরিয়ে কাঁচপুর গিয়ে রাজধানী যাচ্ছে।

আরও পড়ুন:

শ্বশুরবাড়ি থেকে ঈদ উপহার না পাওয়ায় গৃহবধূকে হত্যা, আটক ২


এদিকে এ সড়কে রেন্ট-এ-কার এর ব্যবসা খুবই জমজমাট রূপ নিয়েছে। গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে মাথাপিছু দুইশ থেকে আড়াইশ টাকা করে মাইক্রোবাসগুলো যাত্রী পরিবহন করছে। গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর ৪/৫ মিনিটের মধ্যেই মাইক্রোবাসগুলো যাত্রী-বোঝাই হয়ে যাচ্ছে। একই অবস্থা হচ্ছে কাঁচপুরেও। অন্যসময় একমুখী যাত্রী পরিবহন করলেও এখন দুই দিক থেকেই যাত্রী পাচ্ছে বিধায় তাদের ব্যবসা খুবই জমজমাট।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জহুরুল হক বলেন, যে সকল গাড়ি চলার অনুমতি আছে তা চলাচল করছে। তবে গাদাগাদি করে কোনো গাড়িই চলতে দেওয়া হচ্ছে না। যাত্রীদের মাস্কপরা যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park