1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 11, 2026, 10:31 am
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

যুক্তরাষ্ট্রে সুপারশপে বন্দুকধারীর গুলি, নিহত ১০

  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ২৩, ২০২২
  • 243 বার পঠিত

ডেস্ক রির্পোট: যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সুপারশপে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে চেসাপিক শহরের ওয়ালমার্ট সুপারস্টোরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন। চেসাপিক সিটি এক টুইট বার্তায় জানিয়েছে, ওয়ালমার্ট সুপারশপে বন্দুকধারীর গোলাগুলি ও প্রাণহানির ঘটনা পুলিশ নিশ্চিত করেছে। পুলিশের মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, দোকানের ভেতরে গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি একাই কাজটি করেছে। ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের সিনেটর লুইস লুকাস বলেন, ‘এটি হৃদয়বিদারক ঘটনা। আমার শহরে আমার এলাকায় এ ঘটনা ঘটেছে, তা ভাবতেই পারছি না। যতক্ষণ পর্যন্ত আমরা একটা সমাধানে না আসতে পারি, ততক্ষণ আমি লড়ে যাব।’ যুক্তরাষ্ট্রের কলোরাডোয় অঙ্গরাজ্যের একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলার কয়েকদিন পর মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park