1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
February 10, 2026, 12:35 am
সংবাদ শিরোনাম :
বিএনপি ২২০টি ও জামায়াত ৫৭ টি আসন পেতে পারে: ন্যাশনালিস্ট রিসার্চ সেল গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা ফুলছড়ি থানা পুলিশের নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের অঙ্গীকার জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা জাতীয় পার্টি ব্যালটের মাধ্যমেই রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে: ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের দাবি: অর্থ উপদেষ্টার পদত্যাগ চাইলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ‘ট্রাইব্যুনাল ইজ কোয়াইট স্ট্রিক্ট, প্রমাণ করতে না পারলে খালাস’ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ

যৌন হেনস্তার বিচার চাইলেন ঋতাভরী

  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪
  • 183 বার পঠিত

বিনোদন প্রতিবেদক: পশ্চিমবঙ্গ তথা টলিউড একরকম গুমরে কাঁদছে ধর্ষণ-হত্যা আর যৌন হেনস্তার অভিযোগে। আরজি কর কাণ্ডের সুরাহা না হতেই টলিউডের স্বনামধন্য নায়িকারা মুখ খুলছেন একে একে। সেই তালিকায় নাম লেখালেন টলিউডের উঠতি আকর্ষণ ঋতাভরী চক্রবর্তী। বেশ ছোটবেলায় টলিউডে পা রাখেন ঋতা। সেই সুবাদে অনেকেরই মুখ এবং মুখোশের পার্থক্য সহজে ধরতে পারেন অভিনেত্রী। আর সেই নিয়েই এবার পোস্ট করলেন সোশ্যাল হ্যান্ডেলে।
গত দু’দিন ধরে মালায়লাম ইন্ডাস্ট্রির নানা ভয়ঙ্কর ঘটনা, অভিনেত্রীদের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা প্রকাশ্যে আসছে। এরমধ্যে টলিউডের শ্রীলেখা মিত্রর অভিযোগে মালায়লাম পরিচালক রনজিৎ কেরালা চলচ্চিত্রের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। মালায়লাম ইন্ডাস্ট্রি ঘিরে যখন যখন টলিপাড়ার চোখ টান টান তখনই ঋতাভরী জানালেন, নিচের ইন্ডাস্ট্রির অন্দরের খবর। অভিনেত্রী সোজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করলেন। বিচারের দাবি করলেন। দিয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট।
‘হেমা কমিটির রিপোর্ট, মালায়লাম ইন্ডাস্ট্রির নানা কুরুচিকর ঘটনা এবং যৌন হেনস্তার কথা প্রকাশ্যে আনছে। আমি ভাবছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এই পদক্ষেপ নিচ্ছে না? যা রিপোর্ট প্রকাশ্যে আসছে, আমি এবং আমার মতো অনেক অভিনেত্রী যাদের আমি চিনি, তারা এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন বা হয়ে চলেছেন।’ অভিনেত্রী কাউকে বাদ দিলেন না। তার নিশানায় রয়েছে প্রযোজক থেকে হিরো অনেকেই
ঋতাভরী আরও লিখছেন, ‘অনেক হিরো, প্রযোজক, পরিচালক তারা এহেন অপরাধ করেও প্রতিনিয়ত স্বাধীনভাবে কাজ করে চলেছেন। তাদের কাজকর্মের জন্য কোনও শাস্তি তারা পায়নি। এমনকি, আমি তো দেখলাম যে তারা প্রতিবাদ মিছিলে মোমবাতি নিয়েও হাঁটছে! হাবভাব এমন, আমার তো মনে হয় না তারা মেয়েদের একটা মাংসের দলা ছাড়া আর কিছু ভাবে! এই মুখোশধারী রাক্ষসগুলোকে চিহ্নিত করা উচিত। আমি আমার সব কাছের অভিনেত্রীদের বলছি, তোমরা এগিয়ে আসো। এদের মুখোশ টেনে খুলে ফেল।’
অভিনেত্রী থামলেন না। বরং সোজাসুজি তার পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারের দাবি করলেন। তার কথায়, ‘দিদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম একটি তদন্ত এবং বিচার চাই। না, আমরা আরেকটা ধর্ষণ চাই না, তার আগে এমন কিছু করতে চাই, যাতে একটা বিহিত হয়।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park