1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 15, 2026, 5:30 am

রংপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, মে ১৩, ২০২৪
  • 199 বার পঠিত

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীতে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে আনারুল ইসলাম (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর ২১নং ওয়ার্ডের করণজাই রোড নিউ সেনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। 

মৃত আনারুল ইসলাম নগরীর নজিরেরহাট চন্দনপাট এলাকার বাসিন্দা। নির্মাণাধীন ওই ভবনে ১৫ জন শ্রমিক কাজ করছিলেন। বালুর বস্তা ওঠানামা করতে গিয়ে অসাবধানতাবশত এ দুর্ঘটনাটি ঘটেছে।

শ্রমিক রুবেল, মোস্তাফিজ ও নাসির বলেন, আমরা ওই ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছি। অন্যদিকের মতো আজকেও কাজ করছিলাম। হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পেয়ে নিচে নেমে দেখি আনারুল পড়ে আছে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবার রহমান মঞ্জু।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ভবন মালিকদের কেউই উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। ভবনটি স্থানীয় কয়েকজনের যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা শাহ্ আলম বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আমাদের কাছে এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park