1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
March 10, 2026, 4:23 pm
সংবাদ শিরোনাম :
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী ফুলছড়িতে গৃহবধূর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয় দেখার পর মন্তব্য করবেন তথ্যমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার

রঙ করে ঢেকে দেওয়া হলো শেখ মুজিবুরের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল

  • প্রকাশিত : সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫
  • 310 বার পঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ম্যুরালটি সাদা রঙের প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। রোববার ( ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কয়েকজন রঙমিস্ত্রিকে কাজ করতে দেখা যায়।

নগরের সিঅ্যান্ডবি মোড়ে রাজশাহী জেলা পরিষদের জায়গায় ম্যুরালটি নির্মাণ করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ম্যুরালের উচ্চতা ৫৮ ফুট। তবে মূল অংশের উচ্চতা ৫০ ফুট। আর চওড়া ৪০ ফুট। এটি নির্মাণে পাঁচ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়। নির্মাণের পর রাসিকের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এটিই দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল।

ম্যুরালটির সীমানা প্রাচীরের দুপাশে ৭০০ বর্গফুট টেরাকাটার কাজ করা। এক ধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা এবং ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যও তুলে ধরা হয়েছিল। ল্যান্ডস্কেপিংয়ে গ্রানাইট দিয়ে সজ্জিত করা ছিল।

জানা যায়, ২০১৯ সালের ১ অক্টোবর ম্যুরালের ফলক উন্মোচনের মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন রাসিকের তৎকালীন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারও সঙ্গে ছিলেন। ২০২২ সালে নির্মাণকাজ শেষ হয়। একই বছরের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলন মেলায় অংশ নিতে রাজশাহী আসা ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল এবং তৎকালীন সিটি মেয়র লিটন ম্যুরালটির উদ্বোধন করেন।

গেল ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এই ম্যুরাল ও টেরাকাটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ম্যুরালটি ভেঙে ফেলা যায়নি। রোববার সকাল থেকে সাদা রঙের প্রলেপ দিয়ে ম্যুরাল থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দেওয়ার কাজ শুরু হয়। এর আগে গত ৫ আগস্টই রাজশাহীতে থাকা বঙ্গবন্ধুর বেশিরভাগ ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়। সবশেষ গত ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে রাজশাহী কলেজে থাকা বঙ্গবন্ধুর ম্যুরালটি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park