1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
January 20, 2026, 6:35 am

রিয়াদে ড্রোন হামলা চালালো ইয়েমেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ১, ২০২১
  • 452 বার পঠিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থানে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ বৃহস্পতিবার (১এপ্রিল) তার টুইটার পেজে লিখেছেন, “আমাদের ড্রোন ফোর্স রিয়াদের চারটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এবং ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে।”

তিনি বলেন, সৌদি আগ্রাসনের মোকাবেলায় এ ধরণের পাল্টা আঘাত ইয়েমেনের ন্যায্য অধিকার। যতদিন পর্যন্ত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত ইয়েমেন থেকে পাল্টা আঘাত চলবে।

তবে এ হামলা সম্পর্কে সৌদি সরকার বা সৌদি গণমাধ্যমের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। পার্সটুডে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park